বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

একুশ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫০০ 🪪

২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার নিন্দা ও হামালায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২১ আগস্ট ) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসাচী পালন করে। ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয় নেতারা বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

জেলা ছাত্রলীগের আপনি সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মারুফুল ইসলাম মহসিন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মো.ওয়াসিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছগীর আহম্মেদ।

নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই সেদিন গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিলো। কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়, সেই চেষ্টা অব্যাহত রেখেছিলেন। পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলার মূল অপরাধী তারেক জিয়াকে দেশে এনে তার শাস্তি কার্যকর করার দাবি জানান।

মোনাজাত পরিচালনা করেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102