রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার ও মিলনমেলা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ, নৃশংস হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ’র না’গঞ্জে মানববন্ধন সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার  সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ​নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব

বিপ্লব ও সংহতি দিবস পালনে আড়াইহাজারে এক মঞ্চে ফিরলেন তিন নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে এক মঞ্চে ফিরলেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান খাঁন আঙ্গুর,মাহমুদুর রহমান সুমন,পারভীন আক্তার
সোমবার (১০নভেম্বর) আড়াইহাজারের বিএনপির কার্যালয়ের নিকট বৃহৎ এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সাবেক সাংসদ আতাউর রহমান খাঁন আঙ্গুর,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
এসময় উপস্থিত এই বিএনপির এই তিন মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ ভাবে আগামীতে আড়াইহাজারে বিএনপি রাজনীতি করবেন বলে এই প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আতাউর রহমান খাঁন আঙ্গুর বলেন, বিএনপির অফিসে আমাদের ডেকে বলেছেন আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন এবার আমাদের দূরদশা কষ্ট দূর হবে যদি আপনারা একত্রে থাকেন। আমরা নমিনেশন তাদের দিবে না যারা চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি! সুন্দর কথা বলেছেন এটা শুনে আমরা ঘরে চলে আসছি। কিন্তু পরবর্তীতে শুনলাম একটি তালিকা দেয়া হয়েছে এই তালিকা অনেকেই গ্রহণ করেন নাই। আমরা আড়াইহাজারবাসী গ্রহণ করি নাই আমরা আপনার কাছে আবেদন করেছি নিবেদন করেছি পূণরায় বিভেচনা করার জন্য আপনে আমাদের আবেদন বিভেচনা করবেন। একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু নির্বাচন করব ইনশাল্লাহ। আমরা নির্বাচনে আছি নির্বাচন করব আপনারা সঠিক মনোনয়ন প্রত্যাশীকে নমিনেশন দিবেন আমরা আশা করি।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন,আমি এতটুকুই বলতে চাই মনোনয়ন মনোনয়ন যা শুনছেন এটাত প্রাথমিক চূড়ান্তের কাছেও পৌছায় নাই। নির্বাচনের ডেট হয় নাই তফসিল হয় নাই আমাদের যেই নমিনেশন ফর্ম সেই ফর্মই ছাপা হয় নাই ফরম বিক্রি হয় নাই। এটা একটা লিস্ট আরও বাড়তে পারে কমতে পারে কিন্তু নমিনেশন দেয়া হয় নাই। নমিশন হবে যোগ্যতার ভিত্তিতে আমাদের প্রিয় নেতা তারেক সঠিক সিদ্ধান্ত নিবেন আমরা সেটা বিশ^াস করি।
প্রধান বক্তার বক্তব্যে পারভীন আক্তার বলেন,আপনারা জানেন দীর্ঘ ১৮টি বছর আমরা নির্যাতিত হয়েছি আমাদের নামে অগণিত মামলা হয়েছে আপনারা কেউ এলাকায় থাকতে পারেন নাই ঘরে থাকতে পারেন নাই প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে আদালত পাড়ার ঘুড়তে হয়েছে। আজকে আমাদের সময় এসেছে গণতন্ত্র ফিরিয়ে আনার ভোট অধিকার ফিরিয়ে আনার যে যার যার ভোট দিন এবং ধানের শীষে ভোট দিবেন। আপনারা জানেন আমাদের মধ্যে যে বিভাজন ছিল এখন আমাদের মধ্যে কোন বিভাজন নাই আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব শেষ পর্যন্ত মাঠে আছি আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। আপনরা জানেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে প্রশাসনের কি অবস্থা ছিল। তাই আমার দল যদি সরকার গঠন করতে পারে কোন অপরাধী,সন্ত্রাসী,চাঁদাবাজরা ছাড় পাবে না। অপরাধীরা কোন ভাবেই থানায় গিয়ে জোড় জুলুম করতে পারবে না। আপনারা কিন্তু সর্বসময় ঐক্যবদ্ধ থাকবেন শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবেন। আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ-২ আসন তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করে উপহার দিব।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102