শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১১ 🪪

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (৮ নভেম্বর) বিকালে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের জেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে সাইনবোর্ড হয়ে আবার জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালির শুরুতে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি রণাঙ্গনে যুদ্ধও করেছেন। পরবর্তীতে ১৯৭৫ সালে দেশের ক্রান্তিকালে তিনি হাল ধরেন।”

তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে আমি সোনারগাঁওয়ে কাজ করি এবং এই এলাকার মানুষের উষ্ণ ভালোবাসায় আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার গভীর থেকে আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে যতদিন বেঁচে আছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। যত অন্যায়, অপরাধ, সেগুলো আমরা মোকাবিলা করব। মানুষের প্রত্যাশা পূরণে আমরা জীবন বাজি রেখেও স্বৈরাচারের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি, তেমনি করে মানুষের পাশে কাজ করব।”

ফতুল্লাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, যেভাবে আমার পাশে থেকে কাজ করেছেন, আমার উপর আস্থা রেখে যেভাবে কাজ করছেন, আমি চিরকৃতজ্ঞ, আমার পরিবার কৃতজ্ঞ। এই ঋণ পরিশোধের চেষ্টা করব ইনশাআল্লাহ।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে আমরা কাজ করব। যেহেতু মনোনয়ন এখনও চূড়ান্ত নয়, যারা মনোনয়ন প্রত্যাশী, তারা ধানের শীষের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক। দল যখন চূড়ান্ত মনোনয়ন দেবে, ভেদাভেদ থাকবে না, সবাই আমরা বিএনপি, সবাই আমরা ধানের শীষ। এই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা কাজ করব।”

তিনি আরও যোগ করেন, “যেহেতু বিএনপি একটি বড় দল, এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করেন। তাদেরকে আপনারা সবাই সম্মান করবেন। আপনারা তাদেরকে স্বাগত জানাবেন। আপনাদের নিয়ে যদি তারা গণসংযোগ করতে চায়, আপনারা গণসংযোগ করবেন, আমার পক্ষ থেকে সেটার অনুমতি দিয়ে দেওয়া হলো। ফাইনাল যখন হবে সবাই একসাথে কাজ করব। সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান দেব। দলের ঐক্য খুবই প্রয়োজন। কারো বিরুদ্ধে কটূক্তি করবেন না। কেউ কটূক্তি করলে উত্তর দেবেন না।”

র‍্যালিতে উপস্থিত ছিলেন, মাজেদুল ইসলাম, জিএম সাদরিল, এসএম আসলাম, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, রওশন আলী,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন,  সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসন আলী, এডভোকেট খন্দকার মো আকতার হোসেন,  সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102