বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে এমপি পুত্র সজিবের হস্তক্ষেপে চাঁদাবাজ মুক্ত হলো লেগুনা পরিবহন বক্তাবলীতে অবৈধ পশুর হাটে তদন্তে গিয়েও আইগত পদক্ষেপ গ্রহণ করেননি ইউএনও নগরীর যানজট নিরসনে আবারও মাঠে বিকেএমইএ-চেম্বার ও মডেল গ্রুপ সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট না হওয়ার আহ্বান -শিশির মনিরের বকেয়া পাওনা ও ডিআইএফই কর্মকর্তাদের অপসারণ দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ সভা শহরের যানজট নিরসনে নামল ‘উই আর ভলান্টিয়ার’: প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগ নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদের সাথে পল্লী চিকিৎসক নেতাদের সৌজন্য সাক্ষাৎ অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সদরে হাটের ইজারা সম্পন্ন: প্রশংসায় ভাসছেন ইউএনও ফয়েজ উদ্দিন

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত বিএনপি নেতার হামলায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১৯ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার নেতৃত্বে হামলায় জাগো নিউজের একজন প্রতিনিধি, ক্যামেরাম্যানসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। পরে তিনজনকে একটি কক্ষে আটকে বেধড়ক মারধর করা হয়। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এই ঘটনা ঘটে।

আহত জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর জমি দখলের অভিযোগের ভিত্তিতে তারা সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। ওই নারী অভিযোগ করেছিলেন, বিএনপির নামধারী নেতা শাহাদাত হোসেন ও তার ছেলে রাব্বি তাদের জমি দখল করে রেখেছেন এবং এ বিষয়ে নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডি করেছেন।

সাংবাদিক আকাশ জানান, বুধবার বিকেল ৪টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলার সময় খবর পেয়ে শাহাদাত হোসেন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালান।

“আমার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করা হয়েছে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে একটি রুমে আটকে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইলও ভেঙে ফেলা হয়।” – মো. আকাশ

হামলার খবর পেয়ে অন্যান্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে এবং তাদের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পুলিশ হামলাকারী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) ঘটনাস্থল থেকে আটক করেছে। জানা গেছে, শাহাদাত হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শাহাদাতকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102