মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা

না’গঞ্জ-৫: মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষে গণসংযোগ ও ঐক্যবদ্ধ প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১৪ 🪪

আজ মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ধানের শীষ প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা টানবাজার থেকে শুরু করে টানবাজার সিটি কলোনি, উওর র‍্যালী বাগান, দক্ষিণ র‍্যালী বাগান, নয়ামাটিসহ ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন বানিজ্যিক ও আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ ও ধানের শীষে ভোট চাওয়ার অভিযান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, ৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সাবেক সদর থানা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের সদস্য মোঃ জুবায়ের আলম জ্বলক, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ আক্তার হোসেন এবং সদর থানা বিএনপি সদস্য মোঃ সাখাওয়াত হোসেন জেকী।

আরো ছিলেন, সদর ও দক্ষিণ র‍্যালী বাগানসহ অন্যান্য এলাকার নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দক্ষিন র‍্যালী বাগান ভূমি রক্ষা সমাজ উন্নয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি ও নির্যাতিত বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুরাদ হোসেন, তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা আকিব, সাগর ও সুজিত, এছাড়া নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব ও বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন জনাব মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের কঠোর নির্দেশ শৃঙ্খলা বজায় রেখে সকল পর্যায়ের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত ঐক্যবদ্ধতায় ধানের শীষের পক্ষে জনগণকে সাথে নিয়ে গুপ্ত স্বৈরাচার কে প্রতিরোধ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরেক রহমান, বহু বিচার বিবেচনা করে প্রার্থীতা চূড়ান্ত করেছেন। দলীয় বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ধানের শীষ প্রার্থী কে নিয়ে জনমনে সকল বিভ্রান্তি, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাই সম্মিলিত ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক চিন্তায় প্রতিরোধ করার আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102