বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

না’গঞ্জে যৌথ অভিযানে চাঁনমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চাঁনমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতদের গাঁজা রাখা ও সেবনের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতার ও সাজাপ্রাপ্তরা হলেন: আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসিম উদ্দিন (৪০), মামুন, মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আল-আমিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102