বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

কোন নেতার কথায় নয় জনগণের কথায় দেশ চলবে: রাজীব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১১ 🪪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, দেশের জনগন যেই ভাবে চাইবে সেই ভাবে দেশ চলবে সেই আঙ্গিকে বিএনপি রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। নেতার কথায় দেশ চলবে না, জনগণের কথায় দেশ চলবে। আমরা জনগনকে গুরুত্ব দিয়েই পথ আলতে হবে। এজন্য জনগনের সহযোগিতা কামনা করছি। যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করছে তাদেরকেও সম্মান দিয়ে এবং গুরুত্ব দিচ্ছি তার কারণ হলো গণতন্ত্রের সভ্যতার কারণে। জনগনের মতামতের ভিত্তিতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে আমরা বলবো না আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন। আমরা কোন কিছু পুজি করে জনগনকে বোকা বানাতে চাই না। 
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দেগে আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নারী সদস্যদের সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেইসকল নেতারা এলাকার জনগণের কথা চিন্তা করে না তারা বিএনপিকে ভাল বাসে না। দেশ নায়ক তারেক রহমান সব সময় বলে থাকেন বিএনপিকে ভাল বাসলে আগে জনগণকে ভাল বাসতে হবে। আমরা সবার জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক করি। এই দেশটা আমার আপনার সকলের। আমি বিশ্বাস করি এই দেশটার জন্য আমার যতটুকু মায়া আছে তার চেয়ে বেশি মায়া আছে আপনাদের। আপনারা অনেক সময় পিছিয়ে থাকেন এবং চিন্তা করেন আমাদের কি দরকার। কিন্তু না আপনার স্বপ্নের বাংলাদেশ হিসেবে দেখতে চান এবং আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাই।
তিনি আরো বলেন, আপনি যদি মনে করেন আপনার রাজনৈতিক নেতা উমুকে অনেক বড় নেতা উনি যেটা বলবে সেটাই হবে। কিন্তু না, বাংলাদেশে এই ধরনের রাজনীতি চলবে না। তারেক রহমান বাংলাদেশে এই ধরনের রাজনীতি করতে দিবে না।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মাতবরের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর আলমেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আকবর আলী সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড: নুরুল আমিন মাসুৃম, বিএনপি নেতা সলিম উল্লাহ প্রধান জুয়েল, মোশারফ হোসেন, হাসেম ঢালী, খোরশেদ গাজী, সফর আলী, দেলোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102