মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে  রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে  উপদেষ্টার বৈঠক 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ 🪪
নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করা এবং চাষাঢ়া আন্ডারপাস নির্মাণে রেলভবনে জরুরি বৈঠক। দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের চলমান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা এবং শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চাষাঢ়া থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি আন্ডারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর রেলওয়ে ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
​রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
​ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চলমান কোনো একটি লাইনের (সম্ভাব্য এমআরটি-২ বা এমআরটি-৭) বর্ধিতাংশের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে যুক্ত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের প্রতিনিধিরা এ সময় জানান যে, জেলার অসংখ্য কর্মজীবী মানুষ প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন, তাই দ্রুত ও আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেল এখানে অপরিহার্য। এছাড়াও চাষাঢ়া মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট নিরসনে চাষাঢ়া রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি আন্ডারপাস নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়। এতে রেললাইনের কারণে সৃষ্ট দীর্ঘ যানজট থেকে শহরবাসী মুক্তি পাবে বলে তারা মতপ্রকাশ করেন।
​বৈঠকে উপস্থিত রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান  নারায়ণগঞ্জবাসীর এই দুই গুরুত্বপূর্ণ দাবির যৌক্তিকতা মনে করে ​তিনি জানান, নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের বিবেচনায় রয়েছে। এছাড়াও ​চাষাঢ়া আন্ডারপাসের বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের নকশা এবং ব্যয় নির্ধারণের জন্য আগামী ২৭ অক্টোবর সোমবার একটি টেকনিক্যাল টিম সরেজমিনে নারায়ণগঞ্জ পরিদর্শন করবে।
​নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি জানান। তারা আশাবাদী, এই প্রকল্পগুলো আলোর মুখ দেখলে ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এসময় উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102