শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ 🪪

ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকার বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণ কাজে আর্থিক অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাদ আছর বেকারির মোড়ে পুনর্নির্মিত মসজিদের সামনে মসজিদ কর্তৃপক্ষের কাছে এই অনুদান হস্তান্তর করা হয়। জাকির খানের পক্ষে এই অনুদান পৌঁছে দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক ও এনায়েত নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সুমন মাহমুদ।

অনুদান হস্তান্তরকালে জাকির খান কিছু সিমেন্টেরও আশ্বাস দেন। এসময় মসজিদ কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান পৌঁছে দিয়ে সাংবাদিকদের হাজী সুমন মাহমুদ জানান, এই অনুদান অপ্রতুল হলেও এই মহৎ কাজে জাকির খানের এই অংশগ্রহণ ও সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি জাকির খানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে জাকির খানকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তার এই অনুদান মসজিদের নির্মাণ কাজকে এগিয়ে নিতে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102