মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

না’গঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫২ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় এ বছর ২ লক্ষাধিক শিশুকে এ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
সকালে নগরীর ইসদাইর ইসদাইর এলাকায় ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে ও-ই উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন- সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০ দিন স্কুলে স্কুলে এ টিকা দেওয়া হবে। সকল অভিভাবকদের আরও সচেতন হয়ে এ কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
ও-ই অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম নিজের সন্তানকে টিকা দিয়ে এ কার্যক্রমের সূচনা করে বলেন- এ টিকা সম্পূর্ণ নিরাপদ। টিকা নিয়ে অনেক গুজব থাকলেও সেগুলো সঠিক নয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়- এ বছর ২ লাখ ১৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিবে সিটি কর্পোরেশন। আগামী ১০ কার্যদিবস স্কুলে স্কুলে ও পরে আরও ৮ দিন স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সালিনা এ. চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিকা কর্মকর্তা নাসির উদ্দীন প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102