মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না’গঞ্জে ডেঙ্গু সংকটে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২০ 🪪

যখন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে, তখন নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মাসুদুজ্জামান মাসুদ। আজ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা চালু এবং খানপুর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “বর্তমানে নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রায় প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের ভর্তি হতে দেখা যাচ্ছে। অনেকেই হাসপাতালে পর্যাপ্ত বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অথচ এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের চরম অবহেলা এবং উদাসীনতার কারণে ডেঙ্গু পরিস্থিতি নারায়ণগঞ্জে মহামারির রূপ নিতে যাচ্ছে।” তিনি অবিলম্বে নারায়ণগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণার দাবি জানিয়ে দ্রুত চিকিৎসা, প্রতিরোধ এবং সচেতনতা কার্যক্রমে বিশেষ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।

জনগণের দুর্ভোগ লাঘবে তাঁর নাগরিক উদ্যোগের কথা তুলে ধরে মাসুদ বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকিনি। নাগরিক উদ্যোগে ইতোমধ্যে চারটি আধুনিক ফগার মেশিন সংগ্রহ করেছি, যা প্রতিদিন শহর ও বন্দর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া এই কার্যক্রম পরিচালনার জন্য ৯ জন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা নিরলসভাবে মশক নিধন কার্যক্রমে যুক্ত আছেন।”
তিনি আরও জানান, খানপুর হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সহায়তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন-সি জাতীয় ফলমূলও সরবরাহ করা হয়েছে। জরুরি অবস্থায় দ্রুত সেবা নিশ্চিত করতে ড্রাইভারসহ একটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে।
মাসুদুজ্জামান মাসুদ অতীতেও জনগণের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা অতীতেও নারায়ণগঞ্জের মানুষের পাশে ছিলাম। করোনাকালে আমি ও আমার সহযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়েছি। সুপেয় পানির সংকট মোকাবেলায় আমি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছি। ট্রাফিক সমস্যা সমাধানে এবং রাস্তাঘাটে স্বস্তি ফেরাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য একটাই এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলা এবং জনস্বার্থে কাজ করা।”
`
আজকের এই আয়োজনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কৃষকদল সভাপতি এনামুল হক খন্দকার (স্বপন), নারায়ণগঞ্জ যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এবং নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) ডা. মো. আবুল বাশার। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102