শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে না’গঞ্জ জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জসীম উদ্দিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের জন্য প্রস্তুত হতে পারবে।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষণ তাদের নির্বাচনী আইন, আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল সম্পর্কে অবহিত করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এবং মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এই প্রশিক্ষণ কার্যক্রম নারায়ণগঞ্জ জেলা পুলিশের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102