শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম জ্বালানি সংকটে বন্ধের মুখে নারায়ণগঞ্জের ব্যস্ততম বন্দর গুদারা ঘাট, প্রশাসনের সহযোগিতা কামনা  সিদ্ধিরগঞ্জে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে প্রতি শনিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা ও ঔষধ বিতরণ মহানগর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে ‘শো-কজ’ নিজেকে ও দেশকে গড়ে তুলতে কঠোর অধ্যাবসায়ের বিকল্প নেই – হুমায়ুন ু সাংবাদিক সেন্টু’র অসুস্থ সহধর্মিণীকে দেখতে হাসপাতালে ‘ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস’ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

না’গঞ্জ সদর সাংগঠনিক পশ্চিম থানার ঈদ পুনর্মিলনী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২২ 🪪
গতকাল ২০ জুন শুক্রবার বিকালে রাসেল পার্ক সংলগ্ন জল্লারপাড় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
থানা আমীর এডভোকেট আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব মাওলানা মঈনুদ্দিন আহমদ। এসময় তিনি বলেন বিগত আমলে এমপি মন্ত্রী মেয়র চেয়ারম্যান মেম্বর কাউন্সিলর তারা কেউই সঠিকভাবে কোন কাজ করে নাই। তাই শহরের আজ এই দূর্দশা। বাংলাদেশ জামায়াতে ইসলামী  রাষ্ট্র ক্ষমতায় গেলে সাধারণ জনগনের আর কোন ভোগান্তি থাকবেনা ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়নগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও মুহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি বশির আহমেদ, কর্মপরিষদ থানা কর্ম পরিষদের সদস্য জনাব কাউসার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ তমিজ উদ্দিন, মোহাম্মদ আল-আমিন, জনাব গোলাম ফারুক, মোঃ জাকারিয়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা প্রমুখ নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102