বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আড়াইহাজারে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইয়ানুস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫২ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং একাধিক মামলার আসামি ইউনুস ওরফে ইয়ানুসকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। সোমবার (১৬ জুন, ) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউনুসের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা, মাদক ব্যবসাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

মঙ্গলবার র‍্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইউনুস আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

র‍্যাব জানায়, ইউনুস তার এলাকায় একজন চিহ্নিত ডাকাত সর্দার হিসেবে পরিচিত। সে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার অপরাধীদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি সংগঠিত করত। ডাকাতির পাশাপাশি সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও কেনাবেচার সাথেও জড়িত ছিল। তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, হত্যাচেষ্টা এবং নির্যাতন ও গুম-খুনের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকাবাসী সবসময় ভীত-সন্ত্রস্ত থাকতো।

র‍্যাব আরও জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত এই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। আড়াইহাজার থানা থেকে প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি চৌকস দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস দীর্ঘদিন ধরে ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, মাদক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102