বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

তদন্ত শেষ না হওয়ায় আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭৯ 🪪

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হলে এবং তিনি দোষী সাব্যস্ত হলেই কেবল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারাই তো বলেছেন আগে তদন্ত করে যে দোষী, তাকে শাস্তির আওতায় আনা হোক। তার (আব্দুল হামিদ) তো তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে তিনি দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন, আর নির্দোষ হলে ছাড়া পাবেন।” সাবেক এই রাষ্ট্রপতি কীভাবে বিদেশে গেলেন, সে বিষয়টিও তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

এ সময় তিনি আড়াইহাজারকে ‘ডাকাতি কবলিত এলাকা’ হিসেবে উল্লেখ করে বলেন, ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তিনি বলেন, “সবাই একসঙ্গে চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ করা সম্ভব। আপনারা এ বিষয়ে জনগণকে সচেতন করবেন।” দেশবাসী এবার শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা দেশের ব্যাংকিং খাতের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেন। পুলিশের আধুনিকায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা পুলিশের জন্য ২০০টি নতুন গাড়ি ক্রয় করছি। পর্যায়ক্রমে প্রত্যেকটি থানায় গাড়ি দেওয়া হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী হাসান এবং আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ও ওসি (তদন্ত) সাইফুউদ্দিন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102