শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

হেফাজতের মহাসম্মেলনে লক্ষাধিক মানুষের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন: মাওলানা ফেরদৌস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৪৭ 🪪

মাওলানা ফেরদৌসুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের ব্যানারে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমে সমাবেশে অংশগ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়েছে।

সমাবেশের প্রস্তুতি শুরু হয় গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক উত্তপ্ত গণজমায়েতের মধ্য দিয়ে। এরপর ২৯ এপ্রিল ফতুল্লার আকবর কনভেনশন সেন্টারে প্রতিনিধি সভা ও গণমিছিলের মাধ্যমে মহাসম্মেলনের ডাক দেওয়া হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জের ৮ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চালানো হয়। বিভিন্ন থানায় থানায় গণসংযোগ ছাড়াও গতকাল ২ মে শিবু মার্কেটের পথসভার মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে মাওলানা ফেরদৌসের নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম।

গতকাল শিবু মার্কেট এলাকায় শেষ পথসভায় মাওলানা ফেরদৌসুর রহমান বলেন, “আগামীকালের সমাবেশ বাতিল শক্তির বিরুদ্ধে আলেম-ওলামাদের চূড়ান্ত হুঁশিয়ারি। আমরা বর্তমান সরকারকে স্পষ্ট করে দিতে চাই, ফ্যাসিবাদী আমলে যেমন ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি, এখনও দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “দ্বীন ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপোস নেই। সরকার যদি ইসলামবিরোধী কোনো নীতি গ্রহণ করে, আমরা তা মেনে নেব না।”

জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেফাজত সমর্থকরা অংশ নেবেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

এই মহাসম্মেলনকে ঘিরে রাজধানীতে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। তবে হেফাজত নেতৃত্ব দাবি করেছে, এটি শান্তিপূর্ণ সমাবেশ হবে, যা ইসলামের স্বার্থে আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102