শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

রূপগঞ্জে এখন দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে : সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৪৪ 🪪

“আমাদের সমাজে যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই”— এমন মন্তব্য করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সেলিম প্রধান বলেন, “আমি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি। আর আমার বিরুদ্ধেই গত ৫ আগস্ট একটি চাঁদাবাজির মামলা করেছে গাজী বাহিনীর মজিবর। ভেবেছিলাম দেশ স্বাধীন হওয়ার পর পরিস্থিতি বদলাবে, কিন্তু কিছুই বদলায়নি।”
তিনি অভিযোগ করেন, “রূপগঞ্জে এখন দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না।”
আক্ষেপ নিয়ে তিনি বলেন, “আমি সেলিম প্রধান নাকি চাঁদাবাজি করেছি, তাও ৫ লাখ টাকা! এই মামলার উদ্দেশ্য শুধু আমাকে রূপগঞ্জে যেতে না দেওয়া, যাতে গাজী বাহিনী দেদারসে চাঁদাবাজি চালিয়ে যেতে পারে।”
সেলিম প্রধান আরও বলেন, “এইটা হলো গ্যাং৷ মামলা দিবে, না পারলে পোলাপান ভাড়া করবে, আর তাতেও কাজ না হলে শ্যুটার দিয়ে শ্যুট করবে। আওয়ামী লীগের আমলে আমার নামে ৮টি মামলা দেওয়া হয়েছে।”
রূপগঞ্জের অবস্থা নিয়ে তিনি বলেন, “আগের মতোই এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়। কেউ মুখ খুলতে পারে না। কারা এসব করছে সবাই জানে, কিন্তু কেউ সাহস করে কিছু বলে না।”
এ সময় তার পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, রূপগঞ্জের গোলাকান্দাইলে একটি আড়তের দখলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে মামলাটি পুলিশের তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবে মামলার বাদী এতে নারাজি দেওয়ায় আদালত পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “পিবিআইয়ের তদন্তেও এটি মিথ্যা প্রমাণিত হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102