রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশন ২০২৫-২০২৭ নির্বাচনের ২৪ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ 🪪
সূতা ব্যাবসায়ীদের সংগঠন বাংলাদেশ   ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র নির্বাচন ( ২০২৫-২০২৭) এর প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর  টানবাজারে তফসিল অনুযায়ী বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫- ২০২৭) এর প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র জমা প্রদানের নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ গ্রুপ থেকে ১৬ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ০৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন ।

নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী প্রবীর কুমার সাহা, মোঃ হাবিব ইব্রাহিম (সদস্য) ও ব্যারিস্টার মেহেদী হাসান।

নির্বাচন আপিল বোর্ডের দায়িত্বে আছেন- আলহাজ্ব মুহাম্মদ আইউব- চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ নিছারউদ্দিন কামাল- সদস্য এবং জনাব মোঃ মকবুল হোসেন- সদস্য।

প্রসঙ্গত, আগামী ৩রা মে, ২০২৫ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পাদনের পর আগামী ১০ মে, ২০২৫ তারিখে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী আগামী ২৪ মে, ২০২৫ তারিখে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপ থেকে ৭২১ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ১৬২ জন ভোটার ভোট প্রদান করবেন ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102