সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪ প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর প্রয়োগ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও দেশীয় পাট শিল্পের উন্নয়নের লক্ষ্যে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে চিটাগং রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান পণ্যের মোড়ক হিসেবে পাটজাত সামগ্রী ব্যবহার না করে আইন লঙ্ঘন করছে। এসময় ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে। সরকারি নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে বলে অভিযানকালে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102