সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি রিফাত হোসেন (১৯) বরিশাল জেলার কাজীরহাট এলাকার মো. সুমন হোসেনের ছেলে। মামলার আরেক আসামি রিফাতের পিতা মো. সুমন হোসেন (৩৯)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাজী মো. খলিলুর রহমান ভূঁইয়ার বাড়ির তৃতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে তিনটি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায় এবং ফ্ল্যাট থেকে রিফাতকে আটক করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে পুলিশ বলেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102