মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

গৃহবধূর মরদেহ সড়কে ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূর আত্মহত্যার পর তার মরদেহ সড়কে ফেলে পালানোর চেষ্টা করায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়

ঘটনাটি শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে ঘটে। নিহত গৃহবধূর নাম লামিয়া আক্তার (২০)।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, লামিয়ার স্বামী শাওন অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। লামিয়া তাকে এ কাজে বাধা দিলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শাওন লামিয়াকে মারধর করেন। পরে লামিয়া ক্ষুব্ধ হয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লোকজনের ভিড় এড়াতে সড়কে লাশ ফেলে পালানোর চেষ্টা করেন শাওন ও তার মা ফাতেমা বেগম। তবে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, লামিয়ার শ্বশুর তারা মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। লামিয়ার বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102