বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

যে কোনো মূল্যে জুলাই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না – প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮৫ 🪪
যে কোনো মূল্যে জুলাই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ও জালিম সরকার দেখতে চান না।আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঈদের পরে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। উপস্থিত দলের সকল নেতাকর্মী ও জনগন কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি ৩৬ জুলাইয়ের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। তিনি বলেন, “আমরা চাঁদাবাজ, দখলবাজ ও টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। সমাজের সামর্থ্যবানদের উচিত গরিবদের পাশে দাঁড়ানো।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সনমান্দী ইউনিয়নের জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আব্দুল মুমিন।সার্বিক তত্বাবধানে ছিলেন সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি এডভোকেট সাইফুল রহমান।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে স্থানীয় অসচ্ছল মানুষদের মধ্যে আনন্দের ঝলক দেখা যায়। অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা খুব খুশি। আমাদের অনেকেরই সামর্থ্য নেই ভালোভাবে ঈদ উদযাপনের। এই সহায়তা আমাদের ঈদ আনন্দময় করে তুলেছে।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102