রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

বুবলি যুব কল্যাণের উদ্যোগে নাঃগঞ্জ  শহরে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ 🪪
সামাজিক স্বেচ্ছাসেবী  সেবামূলক সংগঠন বুবলি যুব কল্যাণ  সংগঠনের  উদ্যোগে ২৪ জানুয়ারী, শুক্রবার, রাত্র ১১ টায়  নারায়ণগঞ্জ শহরের কয়েকটি স্থানে  কিছু সংখ্যক  ছিন্নমূল, অসহায়, হত দরিদ্র- শিশু, নারী ও পুরুষের মাঝে  নারায়নগঞ্জ জেলা প্রশাসক কতৃক সংগঠনকে বরাদ্দ দেয়া সরকারি শীতবস্ত্র কম্বল ও নিজ উদ্যোগে রান্না করা খাবার  বিতরণ করা হয়। 
সংগঠনের সভাপতি বুবলি’র এই  শীতবস্ত্র ও খাবার  বিতরণকালে সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি কাজী আনিসুল হক হীরা,কন্ঠ শিল্পী রিয়া খান, সাংবাদিক মিঠুন,সমাজ সেবক  অর্ক, উজ্বল,নারী উদ্যোক্তা তমা, প্রেমা ও সংগঠনের অর্থ সম্পাদক সোহেলসহ প্রমূখ।
অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র  বিতরণ কালে বুবলি বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ পাকের দরবারে। তাঁর রহমতে সকলের সহযোগিতায় দীর্ঘ বছর যাবৎ  সংগঠনের মধ্য দিয়ে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে পারছি। আজ শ্রদ্ধাভরে  ধন্যবাদ জানাই
 নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে। কেননা তাহার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র কম্বল  পেয়ে  আমাদের সংগঠনের মাধ্যমে   সমাজের অসহায় মানুষেকে  শীত বস্র দিয়ে শীতের হাত রক্ষা করার চেষ্টা করছি। আমি চাই আমার এই মহতী উদ্যোগে আপনারা সর্বদা  আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। সেই সাথে আহবান জানাতে  চাই সমাজে অর্থনৈতিক  ভাবে যারা স্বচ্ছল আছেন তারা যেনো  তাদের  সমর্থ অনুযায়ী সমাজের  চারপাশে যারা হতদরিদ্র অসহায় ও অবহেলিত মানুষ রয়েছেন তাদেরকে   সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102