শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

হোসিয়ারী শিল্পের উন্নয়নের প্রয়োজনে  পরিবর্তন আনা প্রয়োজন – ফতেহ রেজা রিপন   

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯৩ 🪪
হোসিয়ারী শিল্পের  নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই এ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) নিবার্চনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নয়া মাটি এলাকায়  ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চাইলেন তাদের নির্বাচনী প্রচারনায়। 

বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিকদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান।


প্রচারনা শেষে সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও ফতেহ হোসিয়ারীর স্বত্বাধিকারী  ফতেহ মোহাম্মদ রেজা রিপন গণমাধ্যম কে বলেন আমি দীর্ঘদিন যাবদ হোসিয়ারী শিল্পের সাথে যুক্ত হয়ে দেখেছি এ শিল্পের মালিকরা অনেকটাই ঝুকিপূর্ণ ভাবে ব্যাবসা পরিচালনা করছে । নানাবিদ সমস্যা থাকলেও  তারা কখোনই পরিপূর্ণ সেবা পাইনি। তিনি আরও বলেন এখানে  অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে দ্রুত  নির্বাপন করা খুবই দুরূহ হয়ে যায় ফায়ার সার্ভিসের লোকজনদের, শুধুমাত্র রাস্তাটি সরু হওয়ার কারনে। এবিষয়ে আমাদের সকলকে কাজ করা দরকার।
তিনি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের বলেন নির্বাচনি তারিখ পিছিয়ে দিতে আবেদন করেছি, কারন ঐদিন তাদের ধর্মীয় স্বরসতী পূজা। আমি এবারই প্রথম এ নির্বাচনে দাড়িয়েছি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেলে।
আপনারা আমাকে ও আমার পূরো প্যানেল কে নির্বাচিত করার জন্য আহ্বান জানাচ্ছি,  শুধু এ শিল্প কে নতুন ভাবে একটি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে চাই।  এ প্রতিষ্ঠানের মালিকদের পরিপূর্ণ সেবা দিতেই আমরা বদ্ধপরিকর। আমি একজন হোসিয়ারী ব্যাবসায়ী হিসেবে আপনাদের দোয়া ও ভোট প্রার্থনা করছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102