বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করে মৌলিক অধিকার ফিরিয়ে এনেছেন –এ্যাড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ 🪪
নারায়নগঞ্জ  মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে গতন্ত্র কে হত্যা করেছে বাকশাল কায়েম করে।  আর সিপাহী বিপ্লব এর মাধ্যমে শহিদ রাষ্ট্রপ্রতি  জিয়াউর রহমান কে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব্য  দিয়েছিলো , তখন তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে জনসাধারনের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন । 

বাংলাদেশে আওয়ামীলীগের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা কেরে নিয়েছিলো,  ঠিক এমনিভাবে সংবাদপত্রের স্বাধীনতা কেরে নেয় । আমরা কিন্তু আমাদের নিজেদের ভোটও দিতে পারি নাই। পুলিশ, বিডিআর, র্যা, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজনকে তাদের দলীয়করণ করে দলীয় নেতাকর্মীদের মতন ব্যবহার করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে খুন, গুম, ধর্ষণসহ মৌলিক অধিকার ও মানবঅধিকার হরণ করে।

মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) বিকেলে   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর ১৯নং ওয়ার্ড ও ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক পৃথক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

এ্যাড,টিপু  বলেন, দুর্নীতির মাধ্যমে এদেশ থেকে হাজার হাজার টাকার লুট করে বিদেশে পাচার করে নিয়েছে। ব্যাংক সেক্টরকে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দিয়েছিল।

তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই খুনি শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাননি। বৃদ্ধ বয়সেও কিন্তু তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা  দিয়ে তাকে দেশে আস্তে দেইনি। গত ১৫ বছর কিন্তু বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না।

১৬ বছরের কঠোর আন্দোলনের ফলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই গত ১৬টি বছর যেভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে টিকেছি একইভাবে তারেক রহমানের আহবানে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে আমরা এদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার সভাপতি মোঃ শাহেন শাহ,মোঃ ২০নংওয়ার্ড বিএনপির সভাপতি  জিল্লুর রহমান, ১৯ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ  সেলিম মিয়া,  নারায়নগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, মোঃ সাহাদউল্লাহ মুকুল সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102