সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারীর জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান, ৫শ বাড়ীর গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ 🪪

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকার পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালন করা হয়।

অভিযানে অবৈধভাবে নির্মিত ১” ডায়া প্রায় ২ কিলোমিটার বিতরন লাইনের দুটি পয়েন্টে কেটে কিলিং করা হয়। এতে প্রায় ৫০০ বাড়ীর ১৫০০ চুলায় গ্যাস ব্যবহার বন্ধ হয়ে যায়। তবে বিতরণ লাইনটি আরসিসি রাস্তার নিচে হওয়ায় উক্ত পাইপ জব্দ করা যায় নাই। অভিযানে ১” প্রায় ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়।

অপরদিকে দ্বিতীয় স্থানে (পূর্বে বিচ্ছিন্নকৃত) অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে খনন করা হয়। তবে পুনঃস্থাপনকৃত কোন লাইন পাওয়া যায় নাই।

অভিযানে উপস্থিত ছিলেন, জোবিঅ-নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো: ইমরান, জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান ও মিটারিং এন্ড ভিজিলান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমান সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102