বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা

লালন মেলায় বাঁধা’র চেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১৬ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর মধ্য নরসিংপুরে মরমি সাধক লালন ফকিরের স্মরণে আয়োজিত মেলাকে তৌহিদী জনতা প্রতিহতের ঘোষণা দিয়েছে।

তৌহিদী জনতার এমন ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিধাম লালন আশ্রম।

বুধবার (২০ নভেম্বর) নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মুক্তিধাম লালন আশ্রমের প্রতিষ্ঠাতা ফকির শাহ্ জালাল’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী।

রফিউর রাব্বী বলেন- লালন মেলায় বাঁধা দেয়া ২৪’র গণঅভ্যুত্থানের বিরোধী, গণতন্ত্রের বিরোধী এমনকি সংবিধান বিরোধী। কারণ গণঅভ্যুত্থানের মূল চেতনাই ছিলো সকল বৈষম্য দূর করে সকল মানুষের অধিকার ও আকাঙ্খার প্রতিফলন ঘটানো। প্রত্যেকের নিজ নিজ ধর্ম ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।

মেলার আয়োজক ফকির শাহ্ জালাল দাবী করেন- গত সাত বছর ধরে জাকজমকপূর্ণভাবে এ মেলার আয়োজন হচ্ছে। এলাকাবাসীর কেউ কখনো কোনো রকম আপত্তি তুলেনি। হঠাৎ করে আমরা কী এমন করলাম? আমার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে অনেক বড় বড় ব্যক্তিরা এসেছেন।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক ভুইয়া দীপু, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক নিয়ামুর রশিদ বিপ্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার প্রমূখ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে নদীতীরবর্তী এলাকায় এ বছর আগামী ২২ ও ২৩ নভেম্বর লালন মেলা হবার কথা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102