মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আওয়ামী লীগ নেতা সবুজের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩১৪ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করলো বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আবাবিল যুব সমাজ কল্যান সংঘের সভাপতি সাইদুল ইসলাম সবুজ। বৃক্ষরোপণ ও বিতরণ এ সময় কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল।

সোমবার ( ১ জুলাই )  বিকালে বন্দরের রাজবাড়ী এলকায় এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এ সময় বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও বন্দর  কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও বিতরণ  কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও  যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান,শিক্ষক প্রতিনিধি  রুমানা খন্দকার, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফাহাদ মাহমুদ, ছাত্রলীগ নেতা তফছির শাওনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102