বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালাল আটক ও কারাদণ্ড জিমখানা রেলওয়ে কলোনীতে সাঁড়াশি অভিযান জল্লারপাড়ের ত্রাস পিচ্চি হাবিবসহ আটক ৯ বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার ও ২৫ টাকা হাফ পাসের দাবিতে জেলা প্রশাসককে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

উন্নয়ন প্রায় শেষ, এখন মাদক- সন্ত্রাস ও ইভটিজিং নিয়ে কাজ করবো- শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ 🪪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ’র উদ্যোগে নারায়ণগঞ্জ -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাংসদ এ কে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে ডিসেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ইসদাইর বুড়ীর দোকান এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। বর্তমানে আর একটি বড় কাজ করতে চাই। নির্বাচনের পর আপনাদের সহোযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ইভটিজিং বন্ধ করতে চাই। আমি আল্লাহ কে খুশি করতে এ কাজটি করতে চাই। আপনাদের সহোযোগিতা ছাড়া একা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি প্রতিটি ওয়ার্ডে এক হাজার সদস্য সংগ্রহ করে প্রত্যাশা সংগঠন কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। ফতুল্লা এলাকার কোন প্রকার মাদক, সন্ত্রাস ও ইভটিজিং করতে দেয়া হবে না।ফতুল্লা থানা এলাকায় অনেক রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন করেছি। বাকী কাজগুলো আমাদের চলমান আছে। অচিরেই ফতুল্লা ইউনিয়নের সকল উন্নয়ন শেষ করা হবে।

এসময় উঠান বৈঠক আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার আবদুল আওয়াল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, যুবলীগ নেতা মনিরুজ্জামান, সাইফুল ইসলাম জিবু, এহসান হোসেন শাহীন, মোঃ মিলন, মোঃ সাদ্দাম হোসেন, মেহেদী, কমল, জুয়েল সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102