মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বাদ জোহর নগরীর ডনচেম্বার মোড়ে অবস্থিত মেডিস্টার হসপিটালের সামনে এ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান রানা।
দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমার স্মৃতিচারণ করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। এ সময় মরহুমার সন্তান মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “মরহুমা মমতাজ বেগম ছিলেন একজন ধর্মপরায়ণ, পরোপকারী ও আদর্শ মহীয়সী নারী। একজন আদর্শ মা হিসেবে তিনি তাঁর সন্তানদের সবসময় সততা, দেশপ্রেম ও মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা দিয়েছেন। তাঁর এই আদর্শ সন্তান ও পরিবারের মাঝে চিরকাল বেঁচে থাকবে। আমরা পরম করুণাময় মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।”
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদর থানা তাঁতী দলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া বাদশা, সদর থানা মহিলা দলের সভাপতি খোরশেদা আলম লিপি খন্দকার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রশীদ হাওলাদার এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম খানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনা ছাড়াও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।