মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

মনির মুন্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির জাকির খানের ৫৪তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এবং এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে হাজী সুমন মাহমুদ প্রিয় নেতা জাকির খানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় তিনি নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় হাজী সুমন মাহমুদ বলেন, “জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক আপসহীন ও ত্যাগী নেতার নাম। তিনি নেতাকর্মীদের ভালোবাসার ঠিকানা। তাঁর জন্মদিনে তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানাই।”

এদিকে জন্মদিন উদযাপনকে ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব প্রাঙ্গণে নগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ঢল নামে। প্রিয় নেতার আগমন ও জন্মদিনের মুহূর্তে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থলজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102