মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের ৫৪তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক এবং এনায়েতনগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ। একই সাথে তিনি জাকির খানের অগণিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানান।

এক শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। জাতীয়তাবাদী রাজনীতির দুর্দিনে তিনি রাজপথে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের সবসময় অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহর দরবারে প্রিয় নেতার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত করার আন্দোলনে জাকির খানের নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”

শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ জাকির খানের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102