মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ 🪪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার দেশবিরোধী অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশ নিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি পদপ্রার্থী রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী এ মিছিলে যোগ দেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকেন। পরবর্তীতে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে একটি সুসংগঠিত বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মূল সমাবেশস্থলে প্রবেশ করে।

এ সময় মিছিলকারীদের সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রবিরোধী মুহুর্মুহু স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। তরুণ ও উদীয়মান নেতাকর্মীদের এই জোরালো উপস্থিতি সমাবেশে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

মিছিল শেষে রায়হান উদ্দিন জিল্লু বলেন, “কোনো অশুভ শক্তিকে সন্ত্রাস বা সহিংসতার মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।”

উল্লেখ্য, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102