মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ 🪪

সোনারগাঁও উপজেলা যুবদল নেতা হাফেজ অলি গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তার দ্রুত ওপেন হার্ট/বাইপাস সার্জারির পরামর্শ দিলে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় পড়ে পরিবার। এমন কঠিন মুহূর্তে অসুস্থ এই রাজপথের কর্মীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় নেতৃত্ব ও সুহৃদ প্রতিষ্ঠান।

​অলি’র চিকিৎসার সমস্ত আর্থিক ও সার্বিক ব্যয়ভার বহন করার দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র, এমপি’র রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও সোনারগাঁও বিল্ডার্স পরিবার।

​এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানো নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাফেজ অলি।

আবেগপ্লুত হয়ে তিনি বলেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ! জীবনের এই কঠিন মুহূর্তে এমপি আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের সুযোগ্য সন্তান খায়রুল ইসলাম সজিব ভাই, সোনারগাঁও বিল্ডার্সের নেতৃবৃন্দ এবং সোনারগাঁও উপজেলা বিএনপি ও যুবদলের সকল রাজপথের সহযোদ্ধারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাঁদের সকলকে এর উত্তম প্রতিদান দান করেন।

​বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে যেন তিনি পুনরায় দলের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারেন, সে জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সুহৃদরাও তার দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102