বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দুলাল হোসেনের অভিনন্দন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রেজা রিপনের অভিনন্দন এড. টিপু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রশিক্ষণ আদালত পৃথকীকরণের প্রস্তাবে নারায়ণগঞ্জ আইনজীবীদের প্রতিবাদ ও বিকল্প প্রস্তাবে সংবাদ সম্মেলন  তারেক রহমানকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি: থানায় মহানগর বিএনপি নেতা এড. টিপুর জিডি এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ জাকির খানকে নিয়ে এড.টিপুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন বিএনপি নেতা জাকির আহমেদ

এড. টিপু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৩ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপুকে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখ করিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মহানগর বিএনপির সদস্য সচিবের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন। এসময় এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যে কোন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক জসিম খান, যুগ্ম আহ্বায়ক ইসমাইল গোলদার এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য মো: মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থেকে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা প্রজন্মের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102