বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর

দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ 🪪
সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার ১৬ আগষ্ট বিকাল ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ।
বক্তব্য প্রদান করেন- জেলার সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করা সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
সভায় বক্তারা বলেন- সারাদেশে ২/৩ বছরের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারী—জীবনের প্রতিটি পর্যায়ে নারীরা সহিংসতার শিকার। বিশেষ করে পাঁচ থেকে নয় বছর বয়সী কন্যাশিশুদের ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, ধর্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়; দায়ী অপরাধী এবং সেই সামাজিক মানসিকতা, যা অপরাধীদের প্রশ্রয় দেয়। এছাড়াও হত্যা, নির্যাতন, সাইবার ক্রাইম, ছেলে শিশু বলাৎকার চরম আকার ধারণ করেছে। এই কাপুরুষদের প্রতিরোধ করা ও বিচারের আওতায় আনা জরুরি। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা জরুরী। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। ফলে নরপশুরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের টার্গেটে পরিণত হয়েছে কন্যা শিশু, নারী ও ছেলে শিশু।  এছাড়াও উগ্র মৌলবাদীদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির সুযোগে নরপশুরা সারাদেশে নোংরা খেলায় মেতেছে।
সামাজিক অবক্ষয় ও আইনের শাসন নেই বলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিচারহীনতার এই অপসংস্কৃতি বন্ধ না হলে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102