বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর কাঁচপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমীনের গণসংযোগ 

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ 🪪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ইউনিটের এই এডহক কমিটি গঠন করা হয়েছে। নবনিযুক্ত সেক্রেটারি এডভোকেট আবু আল ইউছুফ খান টিপুকে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ করে ইউনিটের কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

পেশায় আইনজীবী আবু আল ইউছুফ খান টিপু নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রেড ক্রিসেন্টের মতো একটি বৃহৎ মানবিক সংগঠনের জেলা শাখার দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট টিপু জানান, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। আর্তমানবতার সেবায় এই সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। নারায়ণগঞ্জ জেলা ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, আর্তমানবতার সেবা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। জেলা পর্যায়ে এই ইউনিটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত বা এডহক কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102