বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর কাঁচপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমীনের গণসংযোগ 

ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৯ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপুকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে অপপ্রচারের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। আজ এক সতর্কবার্তায় তিনি এই আশঙ্কার কথা জানান।

আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করে বলেন, “নারায়ণগঞ্জের ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নামে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করার পরিকল্পনা করছে। মূলত আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং অর্থনৈতিক লেনদেনের নামে প্রতারণা করে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই এই গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।”

তিনি তাঁর সামাজিক ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, “আমার ছবি সম্বলিত কোনো ফেক আইডি থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত বক্তব্য বা আর্থিক দাবি করা হয়, তবে তার জন্য আমি কোনোভাবেই দায়ী থাকবো না। আপনারা এই ধরনের প্রতারণা থেকে সজাগ থাকবেন এবং কোনো বিভ্রান্তিতে পা দেবেন না।”

বিএনপির এই শীর্ষ নেতা আরও জানান, এই ধরনের সাইবার অপরাধের মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। একইসাথে এই ষড়যন্ত্রের পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102