বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার ছবি ব্যবহার করে ফেক আইডিতে অপপ্রচারের আশঙ্কা, নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান এড. টিপুর কাঁচপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমীনের গণসংযোগ 

কাঁচপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আল-আমীনের গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৩ 🪪
সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল-আমীনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে কাঁচপুরের সেনপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় তিনি গণসংযোগ করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আল-আমীন বলেন, সাধারণ মানুষ চাঁদাবাজ, ভূমিদস্যু ও দখলবাজমুক্ত পরিবেশ চায়। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি প্রতিহত করব।”আমার প্রতিপক্ষ বন্ধুরা, প্রতিহিংসাবশত আমাকে আওয়ামী দোসর বলতে চায়। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী দোসর বলে ট্যাগ দিয়ে এই কাফেলা রুখে দিতে পারবেন না। আমি এই ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই যদি আপনারা এগুলো পরিহার না করেন জনগণ এগুলো প্রতিহত করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে কাঁচপুরের উন্নয়নে কাজ করব। জনগণের যে অধিকার, যতটুকু হক, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি কাঁচপুরের উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী মাওলানা এনায়েত হোসেন, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শফিউল্লাহ, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আশিকুর রহমান হুজাইফিসহ অন্যান্য প্রমূখ নেতৃবৃন্দ ও কয়েকশত নেতা-কর্মী।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102