সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীকে হুমকির অডিও ভাইরাল: মহানগর যুবদল নেতা সাহেদকে কেন্দ্রীয় কমিটির শোকজ শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানে ডিসি রায়হান কবির, উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে আনসারদের শটগান লুট: ডাকাত সর্দার ‘আইস ফারুক’ গ্রেফতার, অস্ত্র উদ্ধার ৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার  ‘একজন আমার সাথে জেল খেটেছে, তাদের ক্ষতি পূরণ সম্ভব নয়’: নিহত দুই নেতার পরিবারের পাশে সিটি প্রশাসক সাখাওয়াত তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শুরু সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন

বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে আনসারদের শটগান লুট: ডাকাত সর্দার ‘আইস ফারুক’ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৪ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে শটগান লুটের চাঞ্চল্যকর ঘটনায় মূলহোতা মো. ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার হেফাজত থেকে লুন্ঠিত একটি শটগান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জের চনপাড়া এলাকার মৃত হারুন উর রশিদের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ১২টিরও বেশি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

গত ২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বন্দর থানাধীন হরিপুর ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাট সংলগ্ন ডিউটি পোস্টে হামলা চালায় ডাকাতরা। একটি ইঞ্জিনচালিত নৌকায় আসা ৫/৬ জন ডাকাতের একটি দল দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে দায়িত্বরত আনসার সদস্য সৈকত মিয়া ও মনিরুজ্জামান মুন্সীকে ঘিরে ফেলে। ডাকাতরা তাঁদের ভয়ভীতি দেখিয়ে এবং ধস্তাধস্তির মাধ্যমে সরকারি দুটি শটগান ছিনিয়ে নিয়ে কাঁচপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় আনসার সদস্য মোঃ মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে অভিযানে নামে ডিবি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তদারকিতে ডিবি’র খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। অবশেষে রূপগঞ্জ থানার বরাবো ছাপড়া মসজিদ এলাকা থেকে ডাকাত সর্দার ফারুককে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত একটি শটগান উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফারুক একজন পেশাদার ডাকাত। সে এবং তার দলের সদস্যরা নিয়মিত মাদক সেবন করে এবং শীতলক্ষ্যা নদীতে ডাকাতিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। মূলত নেশার টাকা এবং সংসারের খরচ মেটাতেই তারা এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত করেছিল।

লুন্ঠিত অপর শটগানটি উদ্ধার এবং ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102