বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

অনলাইনে বিনিয়োগের ফাঁদ: ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুইজনকে গ্রেফতার করেছে না’গঞ্জ পিবিআই 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮৬ 🪪

অনলাইনে ট্রেডিং অ্যাপসের মাধ্যমে লভ্যাংশের প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা।

গ্রেফতারকৃতরা হলেন—প্রতারক চক্রের মূল হোতা মো. হাবিব মিয়া (৩০) এবং তার সহযোগী নাজমুল হোসেন (৪১)। গত ৬ জুলাই দিবাগত রাতে ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক স্মার্টফোন ও পকেট রাউটার জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. নুর কামাল আজাদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে গত মে মাসে ‘কামাল খান’ পরিচয় দিয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তাকে আন্তর্জাতিক অনলাইন ট্রেডিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে বিপুল লভ্যাংশের প্রলোভন দেখানো হয়। প্রলুব্ধ হয়ে ওই ব্যবসায়ী একটি লিংকে (https://geminigoo.replit.app) একাউন্ট খোলেন। শুরুতে ১০ হাজার টাকা বিনিয়োগ করলে তার ভার্চুয়াল একাউন্টে লভ্যাংশসহ ২৩ হাজার টাকা প্রদর্শন করা হয়। এই বিশ্বাসযোগ্যতা পুঁজি করে চক্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে গত ১০ মে থেকে ২৪ মে’র মধ্যে ওই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়। পরে টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে ভুক্তভোগী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা পিবিআই-এর পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের তত্ত্বাবধানে মামলাটির তদন্তভার গ্রহণ করেন উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম। তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৬ জুলাই রাতে প্রথমে ঢাকার আফতাবনগর থেকে নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই নারায়ণগঞ্জের চাষাড়া থেকে চক্রের মূল হোতা হাবিব মিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ-সরল মানুষকে টার্গেট করে। লভ্যাংশের ভুয়া স্ক্রিনশট দেখিয়ে বিনিয়োগে প্রলুব্ধ করে। হাতিয়ে নেওয়া অর্থ তারা নিমিষেই ‘বাইনান্স’ (Binance) বা ‘পকেট অপশন’ অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে কম্বোডিয়া ও চীনসহ বিদেশের বিভিন্ন সহযোগীদের কাছে পাঠিয়ে দিত।

গ্রেফতারকৃত আসামিদের গত ৭ জুলাই আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৮ জুলাই তাদের পুনরায় আদালতে পাঠানো হয়েছে। পিবিআই জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং ঘটনার গভীরে পৌঁছাতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, সাধারণ মানুষের উচিত না বুঝে বা অপরিচিত লিংকে ক্লিক করে অনলাইনে বিনিয়োগ না করা। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102