শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন গনভোটের গনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপুর্ব এই সমাবেশের আয়োজন করা হয়।
আবদুল জব্বার বলেন, বিগত ১৭ টি বছর যখন বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মীদেরকে জেলে ভরে অকাতরে নির্যাতন করে গুম করে নিহত করা হয়েছে অসংখ্য পরিবার নি:স্ব হয়ে গিয়েছে তাদের মুখে একটি শব্দ পর্যন্ত মজলুম মানবতার পক্ষে কথা বলতে শুনা যায়নি। যারা স্বাধীনতার কথা বলে জুলাইকে বিকৃত করতে চায় তাদের স্পষ্ট করে বলতে চাই বিভাজন সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে বাংলাদেমে ঠাঁই দেয়া হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্র নতজানু নীতির কারণে এখনও পর্যন্ত ফেলানীর মতো সীমান্তে ভাই-বোনদের হতাহত হতে হচ্ছে। এখনও সেই স্বৈরাচারের দোসররা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের ভাই-বোনদের কটাক্ষ করে কথা বলছে। আমাদের জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী জুলাই ‘আকাক্সক্ষা’ ভিত্তিতে রাষ্ট্র মেরামত হবে যে রাষ্ট্রের কোনো ধরণের বৈষম্য থাকার কথা ছিলো না।
আবদুল জব্বার বলেন, আমরা কোনো স্বৈরাচারের নতুন করে উত্থান হতে দিবো না। কোথাও কোথাও আওয়ামী লীগের দোসররা উঁিক দিতে শুরু করেছে। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে জনগণ সরকারের বিধি নিষেধ মানবে না। তারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে।