শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

দীর্ঘ প্রতীক্ষার অবসান: সংস্কার হলো সোনাকান্দা সোনাবিবি রোড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬২ 🪪
দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা মসজিদ সংলগ্ন সোনাবিবি রোডের অবশিষ্টাংশ সংস্কার করা হয়েছে| গত ১৪ জুন রাতে রাস্তাটির কার্পেটিং কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল| রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল| ছোট-বড় অসংখ্য খানাখন্দকের কারণে রাতে প্রতিনিয়ত ছোটখাটো যানবাহন দুর্ঘটনার শিকার হতো, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো| স্থানীয়রা জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি| পরবর্তীতে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে| তবে শুরুতে দায়সারাভাবে কাজ শুরু করলেও কিছুদিন পরই তা বন্ধ করে দেওয়া হয়, যা এলাকাবাসীকে হতাশ করে|এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন ২১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কিরন বেপারী| তিনি বিষয়টি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানাকে অবহিত করেন| পরবর্তীতে রানা ও কিরন বেপারী যৌথভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে দেখা করে রাস্তাটির দুরবস্থার কথা তুলে ধরেন| তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসকের বিশেষ নির্দেশে দ্রুতগতিতে কাজ শুরু হয় এবং ১৪ জুন রাতে কার্পেটিংয়ের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়|

সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কারের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কিরন বেপারীর প্রতি তারা কৃতজ্ঞ|

রাস্তাটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হওয়ায় এলাকাবাসী ও সাধারণ পথচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন|

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102