মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

ডা.শফিকুর রহমানের  আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯৮ 🪪
আগামী ১৯ শে জুন ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে (নারায়ণগঞ্জ সিটি পার্ক) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
​রবিবার (১৪ই জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১৯ শে জুনের সমাবেশকে সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সুধী শুভাকাঙ্খীদের এগিয়ে আসতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াতের আমীরের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি  ​মোঃ জামাল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
​বক্তারা ১৯ শে জুনের কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী ও সদর পূর্ব থানার নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান জানান।
​সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার  আমীর মাওলানা মাহবুবুর রহমান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার সেক্রেটারি সায়েদুল ইসলাম খান।
​সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ১৯ শে জুনের ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সর্বস্তরের জনশক্তি, সহযোগী সদস্য ও সুধী-শুভাকাঙ্খীদের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102