শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯৭ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আমরা নারায়ণগঞ্জবাসী’র সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু বলেছেন, “প্রিপেইড মিটার ব্যবস্থা বিগত ফ্যাসিবাদী সরকারের একটি গভীর চক্রান্ত ছিল। নসরুল হামিদ ও তৌফিক-ই-এলাহীদের মতো লুটেরারা তাদের ব্যক্তিগত মুনাফার জন্যই জনগণের ওপর এই কষ্টদায়ক প্রক্রিয়া চাপিয়ে দিয়েছিলেন। দেশের মানুষ আজ এই প্রিপেইড মিটার চায় না।”

মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর কিল্লারপুল এলাকায় ডিপিডিসি (DPDC) কার্যালয়ের সামনে আয়োজিত এক অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ বিলের ‘ভৌতিক’ বৃদ্ধি এবং প্রিপেইড মিটার বাতিলের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিপলু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সবসময় মানবতার পক্ষে এবং জনগণের কল্যাণে কাজ করেন। তিনি গণমানুষের ভোটে নির্বাচিত নেতা। জনগণের মানসিক স্বস্তি ও কষ্টের কথা বিবেচনা করে তাঁর কাছে আমাদের বিনীত অনুরোধ—এই প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে জনগণের পাশে দাঁড়ান। “আমরা নারাগঞ্জবাসী সংগঠন সরকারের সাথে আছে। কারণ, বিগত বিএনপি সরকারের আমলেই মানুষ অন্ন, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলোর সুফল কাঙ্ক্ষিতভাবে পেয়েছে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে বিদ্যুতের ভৌতিক বিল যেভাবে বাড়িয়ে সাধারণ মানুষকে দিশেহারা করা হয়েছিল, ইনশাআল্লাহ বর্তমান সরকারের সময়ে তেমনটি আর হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান সরকার গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। আমরা রাজপথে আছি এবং প্রিপেইড মিটার বন্ধ ও বিদ্যুৎ বিল সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে।”

বক্তব্যের শেষে তিনি প্রিপেইড মিটার বাতিলের জোরালো দাবি জানিয়ে বর্তমান সরকারের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন। তারা ডিপিডিসি কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান। পরে ডিপিডিসি কর্মকর্তাদের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102