বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে তাকওয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে হাজী সুমন মাহমুদের বিনম্র শ্রদ্ধা  শহীদ জিয়ার আধুনিক বাংলাদেশ গড়ার দর্শনই সব সংকটের মুক্তি: ডাঃ মজিবুর রহমান শহীদ জিয়াউর রহমানের আদর্শই দেশপ্রেমের মূল শক্তি: স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন শহীদ জিয়ার আদর্শই দেশের সার্বভৌমত্ব ও অগ্রগতির রক্ষাকবচ: রেজা রিপন ফতুল্লায় হোসিয়ারি মালিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ; এক নারী কর্মী আটক নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ঈদুল আজহা’র প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন এড. টিপু  নগরীর দেওভোগে ভবনের নড়বড়ে দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রক্ষা পেল আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’: কোরবানি না করার নির্দেশ

নারায়ণগঞ্জে তাকওয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৪ 🪪

স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবতার পক্ষে ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের পূর্ব মসিনাবন্দ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে ‘তাকওয়া সামাজিক সংগঠন’

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের পূর্ব মসিনাবন্দ (সুকুমপট্টি) এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল বাশার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে মো. আবুল বাশার খান বলেন, “পবিত্র ঈদুল আজহা ও কোরবানি আমাদের ত্যাগের মহান শিক্ষা দেয়। কোরবানির সেই ত্যাগের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তাকওয়া সামাজিক সংগঠন মানবতার সেবায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় যে অঙ্গীকার নিয়ে কাজ করছে, তার প্রতিফলন আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এবং স্বেচ্ছাসেবার এই ধারা অব্যাহত থাকলে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নিতে তারা এই উদ্যোগ নিয়েছেন। আর্তমানবতার সেবা এবং সামাজিক ইনসাফ কায়েমে তাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কোরবানির গোশত বিতরণকালে সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ খান, দফতর সম্পাদক শেখ মুহাম্মদ ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুমন, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু রায়হান এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. রিপন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. জাকির হোসেন, মো. রকিব, মো. সাইদুল ইসলাম, মো. সেন্টু এবং মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের পক্ষ থেকে গোশত হাতে পেয়ে স্থানীয় অসহায় ও নিম্নবিত্ত মানুষরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102