শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকালে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাহাগিরিয়া তরিকার’ কয়েক হাজার অনুসারী ঈদের জামাত ও পশু কোরবানি সম্পন্ন করেছেন।

সকাল ৯টায় লামাপাড়াস্থ হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

এই জামাতে অংশ নিতে ভোর থেকেই নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হতে থাকেন। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার পাশাপাশি গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা ও সাভার এলাকা থেকে বিপুল সংখ্যক অনুসারী এই ঈদ জামাতে অংশ নেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং বাংলাদেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে ধর্মীয় বিধান অনুযায়ী নির্ধারিত স্থানে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, জাহাগিরিয়া তরিকার এই অনুসারীরা দীর্ঘ বছর ধরে বিশ্বের প্রধান মুসলিম দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছেন। তারা মনে করেন, একই দিনে বৈশ্বিক মুসলিম উম্মাহর উৎসব পালন করা ধর্মীয় ঐক্যের প্রতীক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102