মন্দ কাজে বিরত থেকে ভালো কাজে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো শহীদুল্লাহ্ বলেছেন,সকল প্রকার মন্দ কাজে বিরত থেকে ভালো কাজে এগিয়ে যেতে হবে।মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ আর দেখতে চাই না। কুতুবপুর ইউনিয়নের প্রতিটি এলাকার পরিবেশ এমনভাবে গড়ে তুলতে হবে যেনো আগামী প্রজন্ম সজিব নি:শ্বাস ফেলতে পারে এবং সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে আর সেই সুন্দর পরিবেশ নিশ্চিতে সমাজের প্রতিটি পরিবারকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার পাশাপাশি নিজেদের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করতে হবে।আমি মৃত্যুর আগে যেনো দেখে যেতে পারি প্রতিটি পরিবারে অনাবিল শান্তি ও সুশৃঙ্খল কুতুবপুর ইউনিয়ন।
বৃহস্পতিবার ২১ মে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডস্থ চিতাশাল এলাকায় সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবুজ বাংলা কুতুবপুর এর সভাপতি মো: রুবেল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো : আলী মিজি, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো : সাগর আহমেদ, কুতুবপুর ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি হাজী মো : রিপন খান আনোয়ার, কুতুবপুর ইউনিয়নস্থ বিক্রমপুর ইউনিটি সোসাইটির সাধারণ সম্পাদক মো : আবুল হোসেন মহসিন, সমাজসেবক হাজী মো : তারা মিয়া, হাজী মো : আবু বক্কর ছিদ্দিক,শ্রমিক নেতা মো : মুসলিম, ফতুল্লা থানা ছাত্রদল নেতা এনামুল হক রাব্বি প্রমুখ।
উপস্থিত ছিলেন সবুজ বাংলা কুতুবপুর এর
সহ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মনির ভূইয়া,যুগ্ম সম্পাদক পাবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম রকি, সদস্য :মোঃ খোরশেদ আলম সাগর, সদস্য মোঃ ছনিল মায়াস,:রিফাতুল ইসলাম রাসেল, রাকিবুল হাসান রাকিব, রাজন সরকার, রাজন চন্দ্র দে ও মাইনুল ইসলাম শান্ত। সবশেষে সবুজ বাংলা কুতুবপুর এর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন তরুণ সমাজসেবক শফিকুল ইসলাম সাদ খান।