শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতার প্রতিফলন: নারায়ণগঞ্জে রফিউর রাব্বি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪২ 🪪

দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। আজ রোববার (২৪ মে) বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জাহিদুল হক দীপু।

বক্তব্যে রফিউর রাব্বি বলেন, “দেশব্যাপী শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের এই ভয়াবহ চিত্র একদিকে যেমন রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা, অন্যদিকে আমাদের সমাজ কাঠামোর ভেতরে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চরম অবক্ষয়কে ফুটিয়ে তুলছে। এই অপরাধীরা হঠাৎ করে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের বিচারহীনতা ও সামাজিক পচনের ফল।”

মাদরাসাগুলোতে শিশু নির্যাতনের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যে শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয় হওয়ার কথা ছিল, তা আজ অনেক ক্ষেত্রে শিশু নির্যাতন ও ধর্ষণের কারখানায় পরিণত হয়েছে। জাতিসংঘ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও আমাদের সরকার নির্বিকার। সরকার যদি দ্রুত কঠোর ব্যবস্থা না নেয়, তবে দেশের ভবিষ্যৎ এক অন্ধকার গহ্বরে হারিয়ে যাবে।”

সংগঠনের উপদেষ্টা জাহিদুল হক দীপু বলেন, “দেশের প্রতিটি অভিভাবক আজ তাদের সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে মনি সুপান্থ বলেন, “কেবল আইনি লড়াই দিয়ে এই পাশবিকতা বন্ধ করা সম্ভব নয়। এই ভয়াবহ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে হলে একটি সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

প্রতিবাদী এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি জহিরুর ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মুন্নি সরদার, কবি সেলিম, শিল্পী প্রিয়ন্তী আমিন, বাউল শাহজালাল ফকির এবং শিক্ষক বিজয় কর্মকারসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে সকল শিশু নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102