মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪০ 🪪

আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ছাত্রশক্তির অন্যতম সংগঠক ও  তরুণ সমাজসেবক মো. হাসান ফরাজি। তিনি স্থানীয় গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত হাসান ফরাজি দীর্ঘদিন ধরে গোগনগরের সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ছাত্রশক্তির সংগঠক হিসেবে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

গোগনগর ৬নং ওয়ার্বাড বাসীর উদ্দেশ্যে হাসান ফরাজি বলেন,“আমি আপনাদেরই সন্তান। জনপ্রতিনিধি হওয়ার চেয়ে আপনাদের সেবক হওয়া আমার কাছে বেশি সম্মানের। বর্তমান সময়ে আমাদের ৬নং ওয়ার্ডের মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত। আমি স্বপ্ন দেখি একটি আধুনিক, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত ৬নং ওয়ার্ড গড়ে তোলার। যেখানে সরকারি সাহায্য বা অনুদান কোনো প্রভাবশালীর পকেটে যাবে না, বরং প্রকৃত দরিদ্র ও হকদার মানুষের দরজায় পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, “আমি কেবল ভোটের সময় আসার মানুষ নই। আমি আপনাদের পাশে থেকে বড় হয়েছি এবং আপনাদের সুখে-দুখে আমৃত্যু পাশে থাকতে চাই। তরুণদের কর্মসংস্থান, এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি গোগনগর ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।”

স্থানীয়রা জানান, বর্তমানে গোগনগরে সৎ, সাহসী ও শিক্ষিত তরুণদের নেতৃত্বের প্রয়োজন। যারা এলাকাবাসীর বিপদে আপদে নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন কাজ করবে, তাকেই আমরা যোগ্য প্রার্থী হিসেবে মনে করছি।

হাসান ফরাজির এই ঘোষণার পর থেকে ৬নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে পরিবর্তনের প্রতীক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102